দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের রামুতে বন্ধুদের সঙ্গে খেলা শেষে বাঁকখালী নদীতে গোসলে নেমে মোহাম্মদ শাহীন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শাহীন রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে স্থানীয় প্রবাসী নুরুল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, বুধবার বিকেলে সিকদার পাড়া সংলগ্ন নদীপাড়ের বাদামতলী মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলে শাহীনসহ তিনজন বাঁকখালী নদীতে গোসলে নামে। তারা কলাগাছ নিয়ে নদীর পানিতে সাঁতার কাটার সময় শাহীন তলিয়ে যায়। অন্য বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শাহিনের বড় ভাই মো. ফয়সাল বলেন, ‘বন্ধুদের সঙ্গে খেলা শেষে গোসল করতে গিয়ে আমার ভাই পানিতে তলিয়ে গেছে। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা নদীর পাড় ও আশপাশের এলাকায় খোঁজ করছি। দ্রুত উদ্ধার অভিযান জোরদারের দাবি জানাচ্ছি।’
রামু ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবদুল কাদের চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে কক্সবাজারে ডুবুরি দল না থাকায় চট্টগ্রামে খবর দেওয়া হয়েছে। ইতোমধ্যে ডুবুরি দলের সদস্যরা রামুর উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে রামু পৌঁছানোর পর ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন।
স্থানীয়রা জানান, বাঁকখালী নদীর ওই অংশে পানির গভীরতা ও স্রোত থাকায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। দ্রুত ডুবুরি দল এনে নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
যে আই